• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে মামলার ভারে পালিয়ে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তান

আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে একের পর এক মামলার বোঝা কাঁধে নিয়ে পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এক মুক্তিযোদ্ধার সন্তান। ষড়যন্ত্রমুলক মামলার ভারে ন্যুইয়ে পড়ে তিনি এখন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
জানা যায়,উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর বানিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ছেলে সমাজসেবক আমিনুল ইসলামের স্ত্রী রশিদা খাতুন গত বিষ্ণুপুর ইউপি নির্বাচনে ৭,৮,৯ সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার পর থেকে আমিনুল ইসলাম এলাকায় সংঘটিত নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করে আসছিলেন। এ কারণে তার প্রতিদ্বন্দ্বি ও প্রতিপক্ষরা পরবর্তীতে তাকে ঘায়েল করতে তার উপর চাপিয়ে দেয় একাধিক মামলার বোঝা। বর্তমানে তিনি মামলার বোঝা কাঁধে নিয়ে পুলিশি গ্রেফতার এড়াতে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এমনকি পবিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া আমিনুল ইসলাম অতিকষ্টে দিনাতিপাত করছেন বলে একাধিক ব্যক্তির সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে আজ শনিবার মুক্তিযোদ্ধার ছেলে আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষ্ণুপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক,সন্ত্রাস,বন বিভাগের গাছ চুরি,গরু চুরিসহ নানা অপকর্ম সংঘটিত হয়ে আসছে। আমি ওইসব অপকর্মের প্রতিবাদ করায় আমার কয়েকজন প্রতিপক্ষ এলাকার নানান অপকর্মের হোতা ও সরকারি দলের প্রভাবশালি লোকজন আমার বিরুদ্ধে গরুচুরি,গাছচুরি,বাড়িঘর জ¦ালানো ও ১৫১ধারাসহ থানায় ৫টি মামলা দায়ের করে আমাকে ঘায়েল করার চেষ্টা করছে। অথচ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমার প্রতিপক্ষের ষড়যন্ত্রমুলক মামলা হতে রক্ষা পাচ্ছিনা। তাদের দায়ের করা মামলার বোঝা কাঁধে নিয়ে দিনের পর দিন হয়রানির শিকার হয়ে আসছি। শুধু তাই নয়,আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতাটিও বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে। অর্থ কষ্টে রোগে শোকে আমার মা সহ-মুক্তিযোদ্ধা আমেনা বেগম গত ৬ মাস পুর্বে মারা গেছেন।
তিনি আরও বলেন,সম্প্রতিকালে আমার বিরুদ্ধে গরু চুরির একটি মামলা হয়েছে। ওই মামলার বাদী মফিজুল ইসলাম আমাকে আসামি করার ব্যাপারে কিছু জানেন না। তাহলে মামলার আরজিতে আমার নাম সংযুক্ত হল কীভাবে? বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে আমার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমুলক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, আমি থানায় নতুন যোগদান করেছি। আমি যোগদানের পর হতে কাউকে কোন রকম হয়রানিমুলক মামলা দেয়া হয়নি। তিনি আরও জানান,মুক্তিযোদ্ধার সন্তান আমিনুলের বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ