• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসি ছাড়াই সৈয়দপুর থেকে ঢাকা উড়ে গেল বিমান

সিসি ডেস্ক, ০৭ জুলাই: বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার (৬ জুলাই) সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ভেতরে (শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা) এসি না চালিয়েই। উড্ডয়নের পর পরই প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রীরা। প্রচণ্ড গরমে বিমানের ভেতরে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

যাত্রীরা জানান, যাত্রার পরপরই তারা বুঝতে পারেন বিমানটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছে না। এতে বিমানের ভেতরে প্রচণ্ড গরমের পরিবেশের সৃষ্টি হয়। এমনকি তাদের দম নিতেও সমস্যা হয়। বিমানটিতে ৭৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকটি শিশুও ছিল।

ওই ফ্লাইটটিতে করে আসা নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ গণমাধ্যমকে জানান, উড্ডয়নের পর পরই প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রীরা। তারা বুঝতে পারছিলেন না কী করবেন। আর একটু সময় থাকলেই সবাই প্রচন্ড অসুস্থ হয়ে যেত।

তিনি জানান, বিষয়টি নিয়ে বিমানের ক্রুদের সঙ্গে কথা বললেও তারা কোন ভালো উত্তর দিতে পারেনি। প্রচণ্ড গরমে বিমানের ভেতরে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

এ নিয়ে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ সাংবাদিকদের বলেন, বিমান উড্ডয়নের পর এসি কাজ করেনি এটি আমার জানা নেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক আবু আহমেদ ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, এসিতে ত্রুটি থাকার পরও ওই বিমানের ক্যাপ্টেন কীভাবে বিমানটি উড্ডয়ন করালেন তা বলতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ