• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১

সিসি নিউজ, ০৭ জুলাই: দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় মহিলাসহ আহত হয়েছেন ১৫ বাসযাত্রী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ভাতগাঁ ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দশমাইল হাইওয়ে পুলিশের এসআই মোঃ হাফিজুর রহমান জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (মেট্রো মেট্রো-চ-৭৯৯৩) দিনাজপুর যাওয়ার পথে শনিবার সকাল সাড়ে ১০টায় ওই মহাসড়কের কাহারোলের ভাতগাঁ ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের কাছে উল্টে যায়।

দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মোঃ আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে এক অজ্ঞাত যুবক চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ