• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাগলা মসজিদের সিন্দুকে ৮৮ লাখ টাকা

সিসি ডেস্ক, ০৭ জুলাই: কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা। শনিবার সকাল ৯টায় গণনা শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

নগদ টাকা ছাড়াও সিন্দুকে পাওয়া গেছে কিছু সৌদি রিয়াল, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুরি ডলার ও মালয়েশিয়ান রিংগিত। দানের মধ্যে কিছু স্বর্ণালংকারও রয়েছে। গণনার দায়িত্বে থাকা সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পাগলা মসজিদ কমিটির কর্মকর্তারা গণনার কাজ পর্যবেক্ষণ করেন।

পাগলা মসজিদে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছাড়াও দেশের বাইরে থেকেও অনেকেই দান করে থাকেন। এমনকি মুসলিম ধর্মাবলম্বী ছাড়াও অন্য ধর্মের অনুসারীরাও এখানে দান করে থাকেন বলে মসজিদ কমিটির কর্মকর্তারা জানান।

মানতের অংশ হিসেবে অনেকেই টাকা ও স্বর্ণালংকার ছাড়াও এ মসজিদে গরু, ছাগল, হাঁস, মুরগিও দান করে থাকেন।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ সর্বশেষ গণনায় পাওয়া গিয়েছিল ৮৪ লাখ ৯২ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ