• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ব্যাংক থেকে ৮ লাখ টাকা ছিনতাই

রংপুর, ০৮ জুলাই: হজ্বে যাওয়ার ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বের হওয়া মাত্রই ছিনতাই হয়ে গেলো এক দম্পত্বির। রোববার দুপুরে রংপুর মহানগরীর পায়রা চত্বরে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গেটের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

নবাবগঞ্জ ফাঁড়ি ইনচার্জ মনিরুজ্জামান জানায়, নগরীর সাতগাড়া মাস্টার পাড়া এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা মহসিন আলী ও স্ত্রী লাভলী বেগম হজে যাওয়ার জন্য আল আরাফাহ ব্যাংকের ওই শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে ব্যাগ মোটরসাইকেলে রাখে। এসময় মোটরসাইকেলের পাশে মাটিতে বেশ কিছু বিভিন্ন ধরনের টাকার নোট পড়ে থাকতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা মোটরসাইকেল থেকে টাকার ব্যগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, ছিনতাইকারীরা পুর্ব পরিকল্পিতভাবে টার্গেট নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা কৌশল হিসেবে আগেই রাস্তায় টাকা ফেলে রেখেছিল। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

ছিনতাইয়ের শিকার মহসিন আলী জানান, আগামী ১৪ জুলাই আমাদের হজ্বের ফ্লাইট। আমরা হজ্বে যাওয়া এবং পারিবারিক বিভিন্ন বিষয়ের খরচাদি মেটানোর জন্য ব্যাংকে এসে টাকা তুলে নীচে নামতেই ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে গেলো। পাশেই এসপি অফিস এবং রংপুর মহানগরীর সবচেয়ে জনবহুল এলাকা হওয়া সত্বেও এ ধরনের ছিনতাইয়ের ঘটনা খুবই আশ্চর্যজনক। তিনি তাদের হজ্ব যাত্রা নির্বিঘ্নে করতে ছিনতাইকারীদের গ্রেফতার এবং টাকা উদ্ধারের দাবি জানান।

ব্যাংক সূত্র জানায়, গত ২৭ মে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ওই শাখার ভেতরে টাকা জমা দিতে এসে আরবি ট্রেডার্স এর মালিক শফি মিয়ার (৬৩) ১ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারী। ওই ছিনতাইকারীকে জমাদানকারী ব্যাংকের স্টাফ হিসেবেই জানতেন। ওই ঘটনায় টাকা চুরির ব্যাপারে মামলা করতে গেলেও কোন মামলা নেয় নি পুলিশ ।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপাক মোঃ ইব্রার বলেন, ভিডিও ফুটেজসহ আনুষাঙ্গিক নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও এ ধরনের ঘটনার প্রেক্ষিতে আমরা একটি জিডি করেছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ