• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ডিগ্রি কলেজে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

সিসি নিউজ, ১২ জুলাই: “মাদককে ঘৃণা করুন, ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হোন” এ শ্লোগানে নীলফামারীর সৈয়দপুর ডিগ্রি কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন (যুগ্ন সচিব) আজিজুল ইসলাম।
সৈয়দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার ও সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা, নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সহকারী পরিচালক রাজিউর রহমান, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন (পাপ্পু), কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল হাসান, শিক্ষার্থী মাইদুল ইসলাম টিটু ও কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর প্রমুখ। আলোচনা সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ