• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি সরকারের আকস্মিক সিদ্ধান্তে বিপাকে বিমান

সিসি ডেস্ক, ১৩ জুলাই: তিন বছর ফ্লাইট পরিচালনা করা হয়নি এমন উড়োজাহাজ সৌদি আরবে অবতরণ করতে পারবে না এমন শর্তে বিপাকে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান। এ কারণে হজ মৌসুমে দেশটির নিয়মিত ফ্লাইটের টিকেট বিক্রি বন্ধ রেখেছে বিমান। আকস্মিক এ সিদ্ধান্তে বিপদে পড়েছেন সৌদি আরবগামী যাত্রীরা।
শনিবার শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। বরাবরের মতো এবারও নিজস্ব উড়োজাহাজ দিয়েই হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান। নিয়মিত রুট গুলোতে ফ্লাইট সচল রাখতে ভাড়ায় সংগ্রহ করা হয়েছে পাঁচটি উড়োজাহাজ।
ইতিমধ্যে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ফ্লাই গ্লোবাল থেকে তিনটি ট্রিপল সেভেন উড়োজাহাজ যুক্ত হয়েছে বিমানের বহরে। উড়োজাহাজগুলো দিয়ে আগামী তিন মাস ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে সংস্থাটির। তবে সৌদি সরকারের নতুন শর্তের কারনে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে নিয়মিত ফ্লাইট পরিচালনা অনিশ্চিত বিমানের।
অবশ্য মন্ত্রনালয় বলছে, বিষয়টি সুরাহা করতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসু হলে শর্ত শিথিল করতে পারে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।
এ বছর ১৫৫ টি বিশেষ ও ৩২ টি নিয়মিত ফ্লাইটে বিমান পরিবহন করবে সাড়ে ৬৩ হাজার হজ যাত্রী। এজন্য বিমান ব্যবহার করছে চারটি বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ যার প্রত্যেকটির আসন সংখ্যা ৪১৯।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ