সিসি নিউজ, ১৫ জুলাই: নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ব্যবসায়ী রাজ কুমার পোদ্দারের মালিকানাধীন নোহা কারখানার অভ্যন্তরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত একটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসানের সাথে রাত ২টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থল থেকে সিসি নিউজকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ মিনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। মূলত: কারখানার অভ্যন্তরে এ্যালুমিনিয়াম ফ্যাক্টরীতে এ আগুনের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের ঘটনা উদঘাটনে তিনি কাজ করছেন। সৃষ্ট আগুনে এ্যালুমিনিয়ামের প্রায় লক্ষাধিক টাকার তৈজসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারনা করছেন।