• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারের উন্নয়ন বার্তা সাধারনের মাঝে জানান দিতে পদযাত্রা

জয়পুরহাট প্রতিনিধি: ‘বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারের উন্নয়নগুলোকে সাধারনের মাঝে জানান দিতে জয়পুরহাটে আয়োজন করা হয় উন্নয়ন পদ যাত্রা। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলার পাঁচবিবি উপজেলার চানপাড়া নামক স্থান থেকে পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিরের নেতৃত্বে শুরু করা হয় এই পদ যাত্রা। এতে অংশ গ্রহন করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী। পাঁচবিবি ও সদর উপজেলার ২৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ওই এলাকার বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জ প্রদক্ষিন করা হয়। পদযাত্রা চলাকালে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন পাঁচবিবি পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র নূর হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা দেওয়ান সিরাজুল ইসলাম, ইব্রাহিম আলী সরকার, জাহিদুল ইসলাম মাষ্টার, যুবলীগ নেতা রাসেল বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোসাহিদ আল আমিন, ছাত্রলীগ নেতা পলাশ কুমার ঘোষ, সাইদুর রহমান রাজু প্রমূখ।
যৌথভাবে এই পদযাত্রার আয়োজন করেন পাঁচবিবি পৌর মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের উন্নয়ন মূলক নানা কর্মকান্ড সম্পর্কে জনগনকে সচেতন করে তাদের ভোট নৌকা মার্কায় টানতে এমন ব্যাতিক্রমী আয়োজন কর্ াহয়েছে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ