সিসি নিউজ, ১৮ জুলাই: নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় বাঁধন ফুড প্রোডাক্সের ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ফ্যাক্টরীর চিপস তৈরির মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে গেছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান সিসি নিউজকে জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনা হয়। তিনি বলেন, ফ্যাক্টরীর গরম তেলের কড়ই থেকে আগুনের সূত্রপাত। তেল মাত্রাতিরিক্ত গরম হলে এ ঘটনা ঘটে।
আগুনে ফ্যাক্টরীর কাঁচামাল ও সরঞ্জামসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আব্দুল হামিদ নামে জনৈক ব্যাক্তি বাঁধন ফুড প্রোডাক্সের মালিক।