• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর

চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের ১৮ টি পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে উত্তর সুকদেবপুর আশ্রয়ন প্রকল্পে সরেজমিনে গিয়ে চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাউল করিম সুবিধাভোগীদের মাঝে এ দলিল হস্তান্তর করেন।
উপজেলা ভূমি অফিস (সার্ভেয়ার) মো: সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত খাস জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে সার্টিফিকেট সহকারী মো: হারুনঅর রশীদ,জারীকারক মো:হাসান ,ইসবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর ভূমিহীন আশ্রয়ন প্রকল্পে খাস জমিতে ভূমিহীন ৭০টি পরিবার বসবাস করে আসছে। এর মধ্যে প্রথম দফায় ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয় ৪২টি পরিবারকে। বর্তমানে দ্বিতীয় দফায় ১৮টি পরিবারকে দলিল হস্তান্তর করে মোট ৬০ টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে আড়াই শতাংশ করে জমির দলিল হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ