• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি

সিসি ডেস্ক: চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (নম্বর -১১১৩) করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আছে। চিঠিতে লেখা রয়েছে, আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ২০১৬ সালের মে মাসের দিকেও তাকে হত্যার হুমকি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ