• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মদ বিক্রির দাবিতে পুলিশ কর্মকর্তার বাসা ঘেরাও

সিসি নিউজ, ২০ জুলাই: নীলফামারীর সৈয়দপুর শহরের হরিজনরা মদ বিক্রির দাবিতে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পালের বাস ভবন ঘেরাও করেছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে বাস ভবন ঘেরাও করার বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

শহরের সুড়কি মহল্লার হরিজনদের মধ‌্যে রামচন্দ্র, মালুয়া, সুধীর জানান, আজ তাদের শাওনি পূজা। এ পূজার জন‌্য তাদের মদ দরকার। মদ ছাড়া এ পূজা উৎসব হবে না। কিন্তু সরকার অনুমোদিত শহরের একমাত্র মদের দোকানটি পরিকল্পিত ভাবে বন্ধ রাখা হয়েছে। তাদের অভিযোগ, প্রতি শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মদের দোকানটি খোলা থাকতো। কিন্তু আজ পূজার দিনে বন্ধ রাখা উদ্দেশ‌্য প্রণোদিত।

বাংলাদেশ হরিজন ঐক‌্য পরিষদ, সৈয়দপুর শাখার সাধারন সম্পাদক শ্রী কালু বাঁশফোড় সিসি নিউজকে জানান, নির্ধারিত দামের চেয়ে ওই দোকানের স্বত্তাধিকারী বেশি মূল‌্যে দেশি মদ বিক্রি করে। এ ছাড়া আমাদের অনুপস্থিতিতে তারা মদের সিলগালা খুলে ইচ্ছামাফিক পানি মেশানো হয়। আর এ নিয়ে বাকবিতন্ডা হয়েছে বলে তিনি জানান।

কথা হয় দোকানের ম‌্যানেজার জসিম উদ্দিনের সাথে। তিনি জানান, সরকারের দেয়া শর্তাবলীতে শুক্রবার দেশি মদের দোকান খুলে রাখার নিয়ম নেই। তবে এর আগে শুক্রবার করে কেন খুলে রাখেন তার সদুত্তর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান, প্রকৃত লাইসেন্স আছে যাদের তারাই মদ কিনতে পাবে নির্দিষ্ট হারে। শুক্রবার মদ বিক্রির বিষয়টি তিনি জানেন না। তবে সম্প্রতি শুক্রবারে খোলা দোকানের আশেপাশে এলাকা থেকে মাদকসেবিকে আটক করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ