• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুর শিক্ষা বোর্ডের ১২টি কলেজে পাশ করেনি কেউই !

শাহ্ আলম শাহী, দিনাজপুর: এইচএসসি’তে গত ৭ বছরের তুলনায় এবার সবচেয়ে কম পাশের হার দিনাজপুর শিক্ষা বোর্ডে। জিপিএ-৫ প্রাাপ্তদের সংখ্যাও এবারে সর্বনিন্মে। এছাড়াও এবার ১২টি কলেজ থেকে পাশ করেনি কেউই।
অকৃতকার্য কলেজগুলো হলো, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মহিয়সী বেগম রোকেয়া কলেজ, পীরগাছা উপজেলার তাম্বুলপুর কলেজ, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর অরুন্নেছা হাই স্কুল এন্ড কলেজ, রংপুর সদর উপজেলার অক্সব্রিজ কলেজ, মিঠাপুকুর উপজেলার পাদগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ডুহুলী এসসি স্কুল এন্ড কলেজ, একই উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল এন্ড কলেজ, আদিতমারী উপজেলার নামুরী হাই স্কুল এন্ড কলেজ, নীলফামারী সদর উপজেলার নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উমানদা স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল এন্ড কলেজ এবং একই উপজেলার মোড়লহাট জনতা স্কুল এন্ড কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ