• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও, ২১ জুলাই: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএসএফের গুলিতে হোসেন আলী (১৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফা  আলীর ছেলে।

শুক্রবার গভীর রাতে গরু ব্যবসায়ী হোসেন আলীসহ কয়েকজন ভারতে গরু আনতে যায়। তারা কাঁঠালডাঙ্গী সীমান্তের ৩৬৯ নম্বর পিলারের তার কাটা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও হোসেন আলী গুলিবিদ্ধ হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন বলেন , এ ব্যাপারে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, নিহত হোসেন আলীর লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ