• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর হবে আঞ্চলিক এয়ারপোর্ট- প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট হবে আঞ্চলিক এয়ারপোর্ট।’

শনিবার (২১ জুলাই) বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এই প্রতিশ্রুতি দেন। দেশের উন্নয়ন ও অর্জনে অনন্য সাফল্যের জন্য তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে গণসংবর্ধনা দেওয়া হয়।

রংপুর বিভাগের অধীনে সৈয়দপুর বিমানবন্দর উত্তরবঙ্গের একমাত্র বিমানবন্দর। শুধু অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহার করা হয় এটি। তবে এই বিমানবন্দরকে আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বিমান চলাচলের উপযোগী হয়ে উঠবে সৈয়দপুর বিমানবন্দর।
দেশে এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর।
শনিবারের গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ‘আমরা প্রথমবার ক্ষমতায় এসে চট্টগ্রাম ও সিলেট এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছিলাম।’ এরপর তিনি বলেন, ‘আমাদের সৈয়দপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ প্রতিটি এয়ারপোর্টকে উন্নত করবো। এগুলোর মান-মর্যাদা বৃদ্ধি করবো, যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ