• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১২০ নারীকে ধর্ষণের অভিযোগ, আরেক রাম রহিম!

আন্তর্জাতিক ডেস্ক, ২২ জুলাই: নিজের আশ্রমে একাধিক মহিলা ভক্তকে যৌন নির্যাতন করত স্বঘোষিত ধর্মগুরু রামরহিম। আপাতত জেলবন্দি সে। কিন্তু সেই হরিয়ানায় খোঁজ মিলল একইরকম আরো এক পাষণ্ডের। একজন বা দু’‌জন নয়, ১২০ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল ভারতের হরিয়ানার ফতেহাবাদের বাবা বালকনাথ মন্দিরের প্রধান পুরোহিত বাবা অমরপুরিকে।

সোশ্যাল মিডিয়ায় ওই পুরোহিতের কুকীর্তির ভিডিও ছড়িয়ে পড়তেই শুক্রবার (২০ জুলাই) তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

সংবাদসংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। আমরা ওই পুরোহিতের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু আপত্তিকর জিনিসও উদ্ধার করেছি।

জানা গেছে, বাবা অমরপুরি নামে ওই পাষণ্ড অন্তত ১২০ জন মহিলাকে ধর্ষণ করেছে এবং সেগুলি ক্যামেরাবন্দি করে রাখে। এরপর মাঝেমধ্যেই ওই ভিডিওগুলির সাহায্যে ওই মহিলাদের ব্ল্যাকমেল করত সে। ইতিমধ্যে পুলিশ সেই ভিডিওগুলি উদ্ধার করেছে। প্রত্যেকটি ভিডিও পৃথক পৃথক মহিলার। ওই পুরোহিতের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। সূত্র: আজকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ