• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে সড়ক দূর্ঘটনায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

রংপুর, ২২ জুলাই: রংপুর নগরের হাজীরহাট মন্থনা নামক এলাকায় নৈশকোচের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

রবিবার সকাল ৭টার দিকে নগরের হাজীরহাট ব্রিজসংলগ্ন আকিজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি এলাকার সাজু (৩৫) ও চান মিয়া (৩৫)।

রংপুর কোতোয়ালী থানার এসআই মনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন এবং আহত হন সাতজন।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে রমেকে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নওশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ