• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কয়লা সংকটে বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

সিসি নিউজ, ২৩ জুলাই: কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎকেন্দ্র। রোববার রাত সাড়ে দশটার দিকে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়ার কয়লা ব্যবহার করা হচ্ছে। তবে খনির ইয়ার্ডে মজুদ ১ লাখ ৮০ হাজার টন কয়লার হদিস না পেয়ে তৈরি হয় জটিলতা। গত সপ্তাহে খনির শিফট পরিবর্তনের সময় বিদ্যুৎকেন্দ্রে কয়লা সংকটের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। কয়লা গায়েবের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে সরকার। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এরই মধ্যে খনির ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
সচিবালয়ে রোববার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে যাদের বিরুদ্ধেই অনিয়মের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ