• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কক্সবাজারে পাহাড় ধসে চার ভাইবোনসহ ৫ শিশুর মৃত্যু

কক্সবাজার, ২৫ জুলাই: কক্সবাজার শহরে পাহাড় ধসে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড় ধসে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
রাতভর ভারি বৃষ্টির পর বুধবার ভোর সাড়ে ৬টায় শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাচামিঞার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার জামাল হোসেনের তিন মেয়ে মর্জিয়া আকতার (১৫), কাইফা আকতার (৯), খাইরুন্নেছা (৭) ও ছেলে আব্দুল খাইর (৬)।
এদিকে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে আবারও পাহাড় ধসের আশংকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। কক্সবাজারে পাহাড়ের পাদদেশে এখনো ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অসংখ্য পরিবার।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান,বুধবার ভোরে ওই চার শিশুর মা বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় চার শিশু মাটির নিচে চাপা পড়ে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ