• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাকিস্তানে ভোটকেন্দ্রের পাশে আইএস’র হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ জুলাই: পাকিস্তানের কোয়েটায় জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রের বাইরে জঙ্গি গোষ্ঠী আইএস চালিত এক হামলায় তিন পুলিশ ও দুই শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। বুধবার কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে আইএস চালিত একটি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে । খবর জিও টিভির।
খবরে বলা হয়, ভোটকেন্দ্র খোলার কয়েক ঘণ্টা পরই হামলা চালায় আইএস। জঙ্গি গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে। এ দিকে, ভোটকেন্দ্রটির পাশে অবিস্ফোরিত একটি গ্রেনেড থাকার খবর পাওয়া গেছে। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী মোতায়েন করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভোটকেন্দ্রের পাশে টহলরত পুলিশের একটি গাড়ির নিকটে এই বিস্ফোরণ ঘটে। ডিআইজি আব্দুল রাজ্জাক চীমা বলেন, আহতদের নিকটবর্তী  সান্দেমান প্রাদেশিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন উপলক্ষে নিরাপত্তার খাতিরে পাকিস্তান ও আফগানিস্তানের বেলুচিস্তানের চামান ‘সীমান্ত-পারাপার’ দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ