সিসি নিউজ, ২৫ জুলাই: সৈয়দপুর স্টেশনের আউটারে আন্ত:নগর ট্রেনের শোভন চেয়ার কোচ (৭৩০৫) আগুন পুড়ে গেছে। আজ বুধবার রাত পৌনে ৯টার সময় ওই ঘটনাটি ঘটে। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কোচের বডি, দরজা, জানালা, ফ্যানসহ প্রায় ৩২টি সিট পুড়ে গেছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত ই খুদা সিসি নিউজকে জানান, আগুন লাগার কারণ উৎঘাটনে পাকশী ডিভিশনের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শফিকুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়াকার্স ম্যানেজার জহিরুল ইসলাম, লালমনিরহাট ডিভিশনের কমানডেন্ট মিজানুর রহমান, পাকশী ডিভিশনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ আজাদ।