• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিন্নাহ’র স্বপ্নের পাকিস্তান গড়া হবে: ইমরান

সিসি ডেস্ক, ২৭ জুলাই : পাকিস্তানে দুর্নীতি ক্যান্সারের মতো  গ্রাস করছে। আমরা এমন এক দৃষ্টান্ত সৃষ্টি করব যেখানে আইন হবে সবার জন্য সমান। বললেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান।

সরকারিভাবে এখনও তাকে নির্বাচিত ঘোষণা করা না হলেও অন্যান্য রাজনৈতিক দল থেকে তিনি বড় ব্যবধানে এগিয়ে আছেন।
ইমরান খান বলেন, এমনভাবে দেশ পরিচালনা করা হবে যা অতীতে আর কখনোই করা হয়নি। এবারের নির্বাচন পাকিস্তান নিয়ে  স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের দরিদ্র ও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করার জন্য কাজ করবে তার সরকার। জাতির পিতা মুহাম্মাদ আলী জিন্নাহ যেমন দেশের স্বপ্ন দেখতেন পাকিস্তানকে সেরকম দেশ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি প্রতিবেশী ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এক পা এগোলে আমরা দুই পা এগোব। সমস্যা সমাধানে আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার।

পাকিস্তানে সংসদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয় নি। তবে বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টি মুসলিম লীগ-নওয়াজের চেয়ে প্রায় দ্বিগুণ আসনে বিজয়ী অথবা এগিয়ে রয়েছে।

তবে নওয়াজ শরিফের মুসলিম লীগসহ প্রধান দলগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। ফলাফল প্রকাশে বিলম্বেরও সমালোচনা করেছে তারা। নির্বাচনে কারচুপির অভিযোগে এরইমধ্যে মুসলিম লীগসহ বেশ কয়েকটি দল ফলাফল প্রত্যাখ্যান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ