• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেপালে ভূমি ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, ২৭ জুলাই: নেপালে ভূমি ধসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও কয়েজন। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর নেপালের রাসুওয়া জেলায় এই বিপর্যয় ঘটে।

মৃতের সংখ্যাে আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ‘রাষ্ট্রীয় সমাচার সমিতি’ এই তথ্য জানিয়েছে।

রাসুওয়ার চিফ ডিস্ট্রিক্ট অফিসার কৃষ্ণা পাউডেল জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে গোঁসাইকুন্ডা রুরাল মিউনিসিপ্যালিটি-২ এর তিমুরে এলাকায় এই ভূমি ধস হয়।

এতে একটি পাকা বাড়ি, তিনটি হোটেল ও চারটি গাড়ি পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে। এমনকি ওই এলাকার অস্থায়ী পুলিশ ক্যাম্পটিও মাটির নিচে চাপা পড়ে।

উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ অব্যাহত রখেছেন। এখন পর্যন্ত সেখান থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ