• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুমিল্লায় পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কুমিল্লা, ২৭ জুলাই: কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ দুই সদস্য নিহত হয়েছেন। এসময় পুলিশ সাত ডাকাতকে আটক করলেও অন্যরা পালিয়ে যায় এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি দেশি এলজি, চার রাউন্ড কার্তুজ, তিনটি ছোরা ও লোহার রড জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে তিতাস উপজেলার নারান্দিয়া এলাকার কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহতেরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর মানিকনগরের খোরশেদের ছেলে আল-আমিন (৩০) ও কুমিল্লার বুড়িচং থানার কংশনগর চরেরপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিতাসের নারান্দিয়া এলাকার কবরস্থানের কাছে ১২/১৩ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং তিতাস থানার রাত্রিকালীন মোবাইল টিম যৌথভাবে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ দুইজনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ