• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আদেলের কোন ব্যানার-ফেস্টুন ছিল না

সিসি নিউজ, ২৮ জুলাই: সৈয়দপুরে আহসান আদেলুর রহমান আদেলের কোন ব্যানার-ফেষ্টুন ছিল না, তাই ব্যানার-ফেষ্টুন ছেঁড়ার কোন প্রশ্নই আসে না- সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন দাবী করলেন সৈয়দপুরের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
শুক্রবার (২৭ জুলাই) রাতে শহরে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর জাপা’র আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাপা’র পৌর শাখার সদস্য সচিব মোঃ শামীম চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি উপজেলা কমিটির আহবায়ক ইলিয়াছ আলী চৌধুরী ভুলু, সদস্য সচিব মোঃ ফিরোজ উদ্দিন ফেরাজ, জেলা যুব সংহতির সভাপতি মোঃ রওশন মাহানামা, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান ভুট্টু প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় পার্টির নাম ভাঙ্গিয়ে জেলা কমিটির সাবেক সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিকসহ কতিপয় ব্যক্তি পার্টির সুনাম ক্ষুন্ন করছেন। তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরীর সম্মানহানি ঘটাচ্ছেন। সৈয়দপুর শহরে আহসান আদেলুর রহমান আদেলের কোন ব্যানার-ফেষ্টুন আদৌ ছিল না। তাই সেগুলো ছেঁড়ার প্রশ্নই আসে না। বিষয়টি পুরো বানোয়াট ও মিথ্যা বলে বক্তাগণ দাবী করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অদূর ভবিষ্যতে জাতীয় পার্টি ও এমপি’র বিরুদ্ধে কোন প্রকার মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক কোন প্রকার অপপ্রচার বা ষড়যন্ত্র করা হলে, তার বিরুদ্ধে জাতীয় পার্টির পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ