জয়পুরহাট, ২৯ জুলাই: জয়পুরহাটের মল্লিকপুর এলাকা থেকে শনিবার বিকেলে ১০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো, জয়পুরহাট সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুস সালাম (৪০) এবং চকপাহানান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সজল হোসেন (৩০)।
জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান, এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।