• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত‌্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় টিউবওয়েলে পানির খালে পড়ে যুথী রানী রায় (২)) ও নিলয় চন্দ্র রায় (দেড় বছর) নামে দুই চাচাতো ভাই বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহত যুথী ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া কেদারপাড়ার তাপস চন্দ্র রায়ের মেয়ে এবং নিলয় রায় এই পরিবারের শ্যামল চন্দ্র রায়ের ছেলে।
প্রতিবেশীরা জানায়, শনিবার (২৮ জুলাই) সকাল প্রায় সাড়ে ৮টার দিকে শিশু দুটির মা তাপসের স্ত্রী অনিতা রানী ও শ্যামলের স্ত্রী দেবি রায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুটি সকলের অগোচরে বাড়ির বাইরে চলে যায় এবং তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকেরা বাড়ির চারপাশে খুঁজতে থাকে। এর এক পর্যায়ে বাড়ির নিকটবর্তী টিউবওয়েলের পানির খাল থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় দ্রুত চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যুথী রায় পথে মারা যায় এবং পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত বলে ঘোষণা করেন।
ভাবকী ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ