জয়পুরহাট প্রতিনিধি, ২৯ জুলাই: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বোড়া পুকুর এলাকায় দুলাল হোসেন (২৮)নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দুলাল হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওত্তর পারিচা গ্রামের সামিদুল ইসলামের ছেলে। আক্কেলপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত), মনিরুল ইসলাম জানান, শনিবার বিকেলে দুলাল তার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। রাতে তিনি আর বাড়ি ফিরেনি। রোববার সকালে বোড়া পুকুর এলাকায় তার লাশ দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয় । পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। আটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারন করছে। ময়না তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে ওসি জানান।