• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ, ০২ আগস্ট : রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস পরিবহন মালিক সমিতি। আজ বুধবার সকাল থেকে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড় থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পরেছেন চরম দুর্ভোগে।জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার দিকে কোনো বাস তারা ছাড়েননি। রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছামত বাস ভাংচুর করছে। মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। তাই নিরাপত্তার অভাবে সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি ভালো থাকলে বিকাল থেকে আবার বাস চলাচল শুরু হতে পারে।

মাসকান্দা বাসস্ট্যান্ডে আসা ঢাকাগামী যাত্রী যাত্রীরা বলছেন, তারা জানতেন না আজ বাস বন্ধ। এখন এসে বিপাকে পড়েছেন। নেত্রকোনা, শেরপুর থেকেও বাস চলছে না। গত রবিবার দুপুরে বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চার দিন ধরে রাজপথ আটকে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের এ আন্দোলনের কারণে বুধবার সারা দিন রাজধানীর রাজপথ কার্যত অচল হয়ে থাকে।শিক্ষার্থীদের এ আন্দোলন ক্রমশ জটিল আকার পেতে থাকায় বুধবার রাতে এক ঘোষণায় বৃহস্পতিবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ