• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বড়পুকুরিয়া কয়লা খনিতে তদন্তে উচ্চ পদস্থ দল

দিনাজপুর প্রতিনিধি, ০২ আগষ্ট: দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা কেলেঙ্কারী তদন্তে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়েরর মহাপরিচালক খলিলুর রহমানসহ চার সদস্যের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার সকালে বড়পুকুরিয়া কয়লা খনিতে তদন্তে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়েরর মহাপরিচালক খলিলুর রহমান, পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশন ও তদন্ত কমিটির প্রধান কমরুজ্জামানসহ ৪সদস্যের একটি প্রতিনিধি দল।
অপরদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিককেরা কয়লা লুটপাটের প্রতিবাদের কয়লা খনির বাজারের মূল রাস্তায় বেলা ১২টায় লাল ঝান্ডা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। এছাড়াও তারা চাকুরি স্থায়ীকরনের দাবিও উপস্থাপন করেন।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে গত ২৪ জুলাই মঙ্গলবার রাতে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় খনির সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিবউদ্দীন আহম্মদ, কোম্পনী সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ ১৯ কর্মকর্তাকে আসামী করা হয়। অপরদিকে মামলার নথী দুর্নীতি দমন কমিশন দিনাজপুর আঞ্চলিক শাখা থেকে কেন্দ্রীয় দুদকের কর্যালয়ে পাঠানো হয়। ৫২৫ মেগাওয়ার্ট সম্পন্ন তাপ বিদ্যু কেন্দ্র বন্ধ হওয়ায় রংপুর বিভাগের ৮টি জেলার বিদ্যুতের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনার ও শিল্প কারখানা উৎপাদন ব্যহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ