• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের গাড়িতে লাইসেন্স রাখার নির্দেশ ডিএমপি’র

ঢাকা, ০২ আগষ্ট: পুলিশের গাড়িগুলোয় লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দিয়েছেন বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

রাজধানীর বিমানবন্দর সড়কে গত রবিবার বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের পর থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঘটনার পঞ্চম দিনে আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। বিভিন্ন সড়কের গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করে দেখছে। লাইসেন্সবিহীন চালকের গাড়ি আটকে দিচ্ছে। এমন পরিস্থিতির শিকার হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। এই পরিস্থিতিতে ডিএমপি পুলিশ কমিশনারের কার্যালয় থেকে এমন নির্দেশ দেওয়া হলো।

গত রবিবার ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে চার দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ