• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে কানাডায় মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক, ০৩ আগষ্ট: নিরাপদ সড়কের দাবিতে গত পাঁচদিন ধরে উত্তাল হয়ে আছে বাংলাদেশের রাজপথ। রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর রাস্তা অবরোধ করে রেখেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শুধু অবরোধ নয়, অসাধারণ সব সড়ক পরিকল্পনা বাস্তবায়ন করে দেখিয়ে দিচ্ছে তারা।

ছোট ছোট শিক্ষার্থীদের এই আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ এবং অভিভাবকেরা। অন্যদিকে পুলিশ এবং ছাত্রলীগের হামলার শিকার হতে হচ্ছে আন্দোলনকারীদের। এর মাঝেই প্রবাসী বাঙালীরা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করলেন।

কানাডার টরেন্টোতে কিশোর আন্দোলনের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত করেছে প্রবাসী বাংলাদেশিরা। শহরের ড্যানফোর্থ ভিক্টোরিয়া পার্ক এলাকায় গতকাল ২ আগস্ট বৃহস্পতিবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সাধারণ মানুষের জন্য রাজপথ নিরাপদ করতে সরকারের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ