• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফগানিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা: নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক, ০৩ আগষ্ট: আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। শুক্রবার (০৩ আগস্ট) জুমার নামাজ আদায়ের সময় আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গারদেজ শহরের খাজা হাসান মসজিদে আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে।

মসজিদে প্রবেশের সময় দুই নিরাপত্তকর্মীকে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রথমজন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। এরপর দ্বিতীয়জন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেওয়ার আগে পুলিশ তাকে গুলি করে। না হলে মৃতের সংখ্যা আরো দ্বিগুণ হতে পারত।

পাকতিয়া প্রদেশের পুলিশের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসুন জানিয়েছেন, বিস্ফোরণের জেরে বহু মানুষ আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। তবে অনুমান ইসলামিক স্টেটের জঙ্গিরা এই বিস্ফোরণের নেপথ্যে। কেননা অতীতে তাদেরকে এই ধরনের হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গিরা। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ