• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত

দিনাজপুর প্রতিনিধি, ০৬ আগষ্ট: দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮জন।
ঘটনাটি ঘটেছে, রোববার রাত সাড়ে ৮টায় পাবর্তীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলেরঘাট বাজার নামক নিহত ব্যক্তির নাম আল আমিন (৩৬)।
সংঘর্ষে আহত হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে মারা যান আল আমিন। তিনি উপজেলার হাবড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের সাখাওয়াত হোসেন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলেরঘাট বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে শংকরপুর গ্রামের আকতারুল গ্রুপ ও আব্দুল ওয়াদুদ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আল আমিন, কাশেম মাস্টারসহ উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আকতারুল গ্রুপের আল আমিনকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান আল আমিন।
এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর মডেল থানা আব্দুল ওয়াদুদের স্ত্রী খাদিজা বেগম ও ফাতেমা বেগম নামে আরেকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ বলে জানিয়েছে এলাকাবাসী।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান সংঘর্ষে একজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন। তবে খাদিজা ও ফাতেমা নামে কাউকে আটকের বিষয়টি তিনি জানেন না বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ