• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাবালে নূর হয়ে যাচ্ছে আল-মক্কা

ঢাকা, ০৯ আগষ্ট: শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী হত্যার পর আপাতত বন্ধ থাকা জাবালে নূর পরিবহন নাম পরিবর্তন করে আবারো রাস্তায় নামার তোড়জোড় চালাচ্ছে। আল-মক্কা নাম দিয়ে ওই বাসগুলো প্রস্তুত করা হচ্ছে রাস্তায় নামানোর জন্য। জাবালে নূরের কারখানায় আগের রঙ পাল্টে নতুন নাম দিয়ে রঙ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাবালে নূরের প্রায় ৩০০ বাস রয়েছে। যে গাড়িগুলোর অধিকাংশই লক্কড়ঝক্কড়। দুই ছাত্র হত্যার পর এই পরিবহনের নামে গাড়ি নামাতে ভয় পাচ্ছেন মালিকরা। র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিন ড্রাইভার, দুই সহকারী ও এক পরিচালক। বাসগুলো মিরপুরের বিভিন্ন অলিগলিতে রাখা রয়েছে।
ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, ঠিক ওই মুহূর্তেই জাবালে নূর পরিবহনের বাসগুলো রঙ লাগিয়ে চেহারা বদলানোর কাজে ব্যস্ত ছিলেন মিস্ত্রিরা। রাতারাতি ওই পরিবহনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আল-মক্কা পরিবহন। সবগুলো গাড়িতে নতুন করে রঙ লাগানো হচ্ছে। আর জাবালে নূর নাম মুছে লেখা হচ্ছে আল-মক্কা পরিবহন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ