• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

কুড়িগ্রাম, ০৯ আগস্ট: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় খাইরুল ইসলাম খোকন (২৬) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম খোকন শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

জানা গেছে, উপজেলার শিলখুড়ী  ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোনাহাট যাওয়ার পথে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে গাড়ি চালক না দাড়িয়ে চলে যায়। এতে ট্রাফিক ইন্সপেক্টর পিছন দিক মোটর বাইকটিকে ধাওয়া করলে সোনাহাট কলেজ মোড়ে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে রানা (১৯) নামে অপর এক যুবক আহত হয়েছে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাফিক ইন্সপেক্টরসহ কয়েকজনকে অবরুদ্ধ করে এবং ট্রাফিক ইনসপেক্টরের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশ ভ্যানটি ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ