• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বাঁশ গবেষনা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

নীলফামারী অফিস, ০৯ আগষ্ট: নীলফামারীর ডোমারে আঞ্চলিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলার ডোমার উপজেলা পরিষদ হলরুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষনা ইনষ্টিটিউট এর পরিচালক ডঃ খুরশীদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী। সভায় সচিব জানান, দেশে বাঁশের বহুমুখী ব্যাবহার শুরু হয়েছে। যুগোপযোাগী এ উদ্ভিদের পরিকল্পিত বৈজ্ঞানিক চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিতে বাঁশ চাষীদের আধুনিকভাবে গড়ে তুলতে হবে। যা এ কেন্দ্রর মাধ্যেমে সম্ভব। তিনি আরো জানান, এ অঞ্চলে বাঁশের আবাদ বৃদ্ধি পাওয়ার কারনে প্রধান মন্ত্রীর বিশেষ উদ্দ্যোগে ডোমারে আন্তর্জাতিক মানের আঞ্চলিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোজাহেদ হোসেন, বগুড়া জোনের বন সংরক্ষক আব্দুল আউয়াল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ