• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারাগার থেকে ছাড়া পেলেন হাসনাত করিম

সিসি নিউজ, ০৯ আগষ্ট: কারাগার থেকে ছাড়া পেলেন রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রকৌশলী হাসনাত করিম।
আজ বৃহস্পতিবার বিকেলে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান বলে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।
তিনি বলেন, হাসনাত করিমকে হলি আর্টিসান মামলায় অব্যাহতি দিয়ে আদালত থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে, সেটি যাচাই-বাছাই করে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়েছে।
এর আগে পুলিশি তদন্তে অপরাধের সঙ্গে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাতের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয় আদালত।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পরদিন থেকেই সন্দেহভাজন হিসেবে প্রথমে আটক ও পরবর্তীতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি। দুই বছর এক মাস ৯ দিনের মাথায় ঘরে ফিরলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ