• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

সিসি নিউজ, ১১ আগষ্ট: সৈয়দপুর-নীলফামারী সড়কের ঢেলাপীর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রমানাথ সরকার (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত রমানাথ সরকার দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের শিরিশ সরকারের পুত্র। সে সৈয়দপুর শহরের একটি প্লাউড ফ্যাক্টরীর শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে বাইসাইকেল যোগে ফ্যাক্টরীতে যাওয়ার সময় ওই দূর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনগন সৈয়দপুর-নীলফামারী সড়ক অবরোধ করে। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ, থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা, পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) আবু নাহিদ পারভেজ চৌধুরী।
স্থানীয় প্রশাসন ঘাতক ট্রাকটি সনাক্ত করে বিচারের আওতায় আনার আশ্বাস দিলে ৩ ঘন্টা পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ