• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেষ হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ

সিসি নিউজ, ১২ আগষ্ট: ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ রবিবার । আজ বিক্রি হবে ২১ আগস্ট যাত্রার টিকিট। গত ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়।
রেলওয়ে সূত্র মতে, এবার ২০ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আর এজন্য গতকাল শনিবার টিকিট প্রত্যাশী মানুষের চাপও ছিল বেশি। তবে বুথের সংখ্যা কম হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে বুথের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
এদিকে সবাই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৮ আগস্ট থেকে চলবে ঈদ যাত্রার বিশেষ ট্রেন। এবারের  ঈদে তিন লাখেরও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
ঈদুল আজহা উপলক্ষে এবার প্রতিদিন কমলাপুর থেকে সারা দেশের উদ্দেশে ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। যার মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।
অপরদিকে আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ফিরতি আগাম টিকিট বিক্রি। সেদিন দেয়া হবে ২৪ আগস্টের টিকিট। এছাড়া ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের ও ১৯ আগস্ট ২৮ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ