• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি: রংপুরে আটক ১

দিনাজপুর ১৩ আগষ্ট: ফেসবুকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর ছবি বিকৃত ও মন্তব্য প্রকাশ করায় একজনকে আটক করেছে দিনাজপুর পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।
দিনাজপুর পিবিআই কার্যালয়ে রোববার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানান, দিনাজপুর পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মধুসুধন রায়। আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কলাকাটা গ্রামের ফিরদুস আলীর ছেলে। শনিবার বিকেলে রংপুুর জেলা শহর থেকে মাইদুল ইসলামকে আটক করা হয়।
পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাইদুল ইসলাম ফেসবুক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে কুরুচীপূর্ণ মন্তব্য আইডি’তে পোষ্ট করে। যাতে করে তাদের মানসম্মান ক্ষুন্নসহ তাদের মর্যাদা পদকে চরমভাবে অপমান করা হয়েছে। যা জনস্বার্থ বিরোধী, মানহানিকর ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপ। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পিবিআই সদস্যরা ট্রাপ করে রংপুর থেকে মাইদুলকে আটক করে।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই’র এই উর্দ্ধতন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ