• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩২ কিলোমিটার যানজট

ঢাকা, ১৬ আগষ্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দুই পাশে ৩২ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে এই যানজটের সৃষ্টি হয় বলে জানান, হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার নজরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ৩২ কিলোমিটার দীর্ঘ যানজটের মধ্যে মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত ২২ কিলোমিটার এবং মুন্সিগঞ্জ জেলার অংশে ১০ কিলোমিটার যানজট লেগে আছে।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে আটকে পড়েছে শতশত যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন  কোরবানির পশুবাহী যানবাহনগুলো।

ঢাকাগামী যাত্রী ব্যবসায়ী জাকির হোসেন স্বজল জানান, কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি ভোর বেলায়। গাড়িতে সাড়ে ৪ ঘণ্টা ধরে বসে আছি। এখনো দাউদকান্দি পৌঁছাতে পারেনি।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মেঘনা সেতুর কাছে গার্মেন্ট শ্রমিকরা কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করলে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া যানজট দীর্ঘ আকার ধারণ করেছে। মহাসড়কের মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ