• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ আগষ্ট: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মারা গেছেন।

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে (এইএমএস) ৯৩ বছর বয়সী এই রাজনীতিকের মৃত্যু হয় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

গত ৯ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাজপেয়ী।

কিডনিতে সংক্রমণ, বুক ধড়ফড় ও প্রস্রাবজনিত সমস্যা নিয়ে ১১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী।

দুই মাসেরও বেশি সময় ধরে এই হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন তিন দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বাজপেয়ী। হাসপাতালটিতে ভর্তি হওয়ার পর চারবার বাজপেয়ীকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইড়ু, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, বিজেপিপ্রধান অমিত শাহ ও বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদভানিও বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে অসুস্থ বাজপেয়ীকে দেখে আসেন।

১৯২৪ সালে জন্ম নেওয়া বাজপেয়ী এআইআইএমএসের পরিচালক ও পালমনোলজিস্ট ড. রনদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে ছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে গুলেরিয়াই সাবেক এ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব

কিডনি, পরিপাক তন্ত্র, শ্বাসনালী ও হৃদরোগ বিভাগের একদল চিকিৎসকও বাজপেয়ীর দেখভাল করেন বলে জানিয়েছে এনডিটিভি।

তিনদফায় ভারতের সরকারের নেতৃত্ব দিয়েছিলেন বাজপেয়ী। প্রথমে ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য, এরপর ১৯৯৮ সালে ১৩ মাস ও পরে ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত টানা প্রায় ছয় বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেছেন তিনি। এ বিজেপি নেতাই এ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেস দলের বাইরে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি প্রধানমন্ত্রীত্বের পুরো মেয়াদ শেষ করতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ