• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে সন্ত্রাস বিরোধী দিবস পালন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘বিএনপি-জামাত জঙ্গিবাদী সন্ত্রাস প্রতিহত কর, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখো’ এ প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সন্ত্রাস বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার বিকাল ৬টায় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী এমপির নেতৃত্বে ওয়াপদা রেস্ট হাউস থেকে সন্ত্রাস বিরোধী র‌্যালি বের হয়। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব চৌরাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয় র‌্যালি।
এসময় বক্তব্য দেন- জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক অ্যাড. ফয়জুল ইসলাম, জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আবু জাহিদ ইবনুল ইকরাম জুয়েল ও জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯২ সালে ১৭ আগস্ট বিকালে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে তার পার্টি অফিসে ঢুকে দুর্বৃত্তরা হত্যার প্রচেষ্টা চালায়। তখন থেকে ওয়ার্কার্স পার্টি এ দিনটিকে সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ