• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আড়াই হাজার নিয়োগ আসছে ৪০তম বিসিএসে

ঢাকা, ১৮ আগষ্ট: প্রায় আড়াই হাজার বিসিএস ক্যাডার নিয়োগ দেয়া হবে ৪০তম বিসিএসের মাধ্যমে। সেপ্টেম্বরের শেষ দিকে এ পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্র থেকে এমন খবরও পাওয়া গেছে যে, শিক্ষকদের জন্য ৪১তম বিশেষ বিসিএস পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কয়েক মাস আগে ৪০তম বিসিএসের জন্য আড়াই হাজার পদে নিয়োগের চাহিদা চেয়ে পিএসসিতে চাহিদা পত্র পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানকার পাওয়া তথ্যমতে, প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহাহিসাবরক্ষক ১৫ এবং শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে প্রায় ১ হাজার ক্যাডার নিয়োগের চাহিদার কথা জানা গেছে।

এছাড়া স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী বনসংরক্ষক, ভেটেরিনারি সার্জন, সহকারী প্রকৌশলী, কর ক্যাডারের সহকারী করকমিশনার, তথ্য ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ, ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান, রেলওয়ে পরিবহন ও ডাক ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে প্রায় ১ হাজার কর্মকর্তা নিয়োগের জন্য চাহিদা দেয়া হয়েছে।

এর আগে ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪ এবং ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় ৫ হাজারের মতো জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন বলেন আমরা ৪০ তম বিসিএসের চাহিদা পেয়েছি। সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পাশাপাশি সরকারি কলেজে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪১ তম বিসিএসের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ