• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে ফরম পূরণ করে নিতে হচ্ছে ট্রেনের টিকেট

সিসি ডেস্ক, ১৯ আগষ্ট: কালোবাজারি ও জালিয়াতি বন্ধে নির্ধারিত ফরমে রেলের টিকিট বিক্রি করছে চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ। এতে টিকিট প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি গেল তিন বছরে কালোবাজারি একেবারে শূন্যে নেমে এসেছে বলে মনে করছে যাত্রী ও রেল সংশ্লিষ্টরা।
এবার ঈদে রেলের আগাম টিকিট বিক্রি হয় ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত। প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনেছেন যাত্রীরা। তবে সেই টিকিটের জন্য পূরণ করতে হয়েছে নির্ধারিত ফরম।
ফরমে ক্রেতার নাম, যাত্রীর নাম, বয়স, মোবাইল নম্বর, টিকিটের সংখ্যাসহ ১০টি তথ্য চাওয়া হয়েছে।
নির্ধারিত ফরমে টিকেট প্রত্যাশীদের যাবতীয় তথ্য থাকায় একই ব্যক্তি বারবার টিকিট সংগ্রহ করতে পারছেন না। এতে ঈদের টিকিট প্রত্যাশীদের বিশৃঙ্খলাও অনেকটা কমেছে-বলছে কর্তৃপক্ষ।
টিকিট কালোবাজারি রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সেইসঙ্গে স্টেশনে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
সবার জন্য ঈদে টিকিট নিশ্চিতে গেল তিন বছর ধরে নির্ধারিত ফরমের মাধ্যমে চট্টগ্রামে টিকেট বিক্রি করছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ