• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুর, ১৯ আগষ্ট: দিনাজপুরের নবাগত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর পুলিশ লাইনস্ হল রুমে শনিবার সকাল সাড়ে ১১টায় এই মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু,সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান লুলু, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, ইনডিপেন্ডেন্ট টিভি’র দিনাজপুর প্রতিনিধি সালাহ উদ্দিন আহম্মেদ,দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহরিয়ার হিরু,বৈশাখী টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি একরাম হোসেন তালুকদার, বাসস’ জেলা প্রতিনিধি রুস্তম আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি আবুল কাসেম,দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি রঞ্জু,দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপূরক।আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। সবাই মিলে এক সাথে কাজ করলে দিনাজপুরকে এগিয়ে নেয়া সম্ভব হবে। তিনি বলেন, আমরা মাদক নির্মূলের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আমরা সদা সতর্ক রয়েছি। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে যাতে কেউ কোন ধরনের অপতৎরতা চালাতে না পারে সেদিকেও আমরা সতর্ক দৃষ্টি রাখছি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কাজেম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী) মো. রফিকুল ইসলাম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিউল ইসলাম, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সপার মিথুন সরকারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ