• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফলোআপ: ডিপজল কর্তৃপক্ষ পেল ক্ষতিপূরণ

সিসি নিউজ, ১৯ আগস্ট : সৈয়দপুরে ডিপজল এন্টারপ্রাইজের একটি কোচ ভাংচুর করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীর স্বজনরা এ ভাংচুর চালায় বলে অভিযোগ মিলেছে। এ ঘটনায় পুলিশ ৪ যুবককে আটক করেছে। পরে রাতে উভয় পক্ষের আলোচনায় ডিপজল কোচটি মেরামতের জন‌্য প্রয়োজনীয় অর্থ দেয়ায় ছাড় পায় হামলাকারীরা। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন মিমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র মতে, ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজলের সৈয়দপুরের জনৈক যাত্রীর সাথে সিটের ত্রুটি নিয়ে কোচের সুপারভাইজারের সাথে বচসা হয়। এরপর ওই যাত্রী মোবাইল ফোনে বিষয়টি স্বজনদের অবগত করলে প্রায় ১০-১২ জন যুবক সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রড ও লাঠি নিয়ে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে ডিপজল কোচটি (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৩) ওই স্থানে পৌছালে যুবকরা কোচটিতে হামলা চালায়। যুবকদের হামলায় কোচটির জানালা চুরমার হয়ে যায়। এ সময় কোচটির চালক সেলিম আহমেদ আহত হয়। খবর পেয়ে বাস টার্মিনালের শ্রমিকরা একত্রিত হয়ে ওই যুবকদের ধাওয়া করে এবং ৪ জনকে আটকে পুলিশে সোপর্দ্দ করে। আটককৃতরা হলেন, শহরের বাঁশবাড়ির মারুফ (১৮), হাতিখানার জুবায়ের (২০), গোলাহাটের জারিফ (১৮) ও নতুন বাবুপাড়ার জামান (২৬)।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ না আসায় আটক যুবকদের তাদের অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে জানান, রাতে ক্ষতিগ্রস্তদের সাথে ওই যাত্রীর স্বজনরা মিমাংসা করে কোচের ক্ষতিপূরণ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ