• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পঙ্গু চিকিৎসক পেলেন হুইল চেয়ার

সিসি নিউজ: সৈয়দপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ, পেজে এবং বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর পঙ্গু ডা. রায়হানা পেলেন হুইল চেয়ার। পঙ্গু  ডাঃ রায়হানাকে হুইল চেয়ার প্রদান করেছেন সৈয়দপুর বাধন ফুড প্রোডাক্টস’র সত্ত্বাধীকারী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ। রোববার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ৩ টায় সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার ডা. রায়হানার নিজ বাসভবনে ওই হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান মিন্টু প্রমুখ।
সৈয়দপুরে রংপুর সড়ক সংলগ্ন বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুর রশীদ বাবলু। স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা, তা এ যুগে বিরল। প্রায় ৩৫ বছর আগে সন্তান প্রসবের পর স্ত্রী ডা. রায়হানা বেগম পক্ষাঘাতগ্রস্থ হন। এরপর থেকে হুইলচেয়ারেই আবদ্ধ তার জীবন।
সেই থেকে এখন পর্যন্ত ডা. বাবলু তার স্ত্রীকে সেবা দিয়ে আসছেন। স্ত্রীকে প্রায় প্রতিদিনই প্রতিবেশীর বাড়িতে নিয়ে যান। হুইলচেয়ারে করেই সামাজিক প্রত্যেকটি অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গী করেন।
ডা. বাবলু জানান, তারা দু’জনই সৈয়দপুর থেকে ডিপ্লোমা ইন হোমিও মেডিকেল সার্জারি (ডিএইচএমএস) ডিগ্রি অর্জন করেন। তাদের দুই সন্তানের মধ্যে বড় সন্তান রশিদা রায়হানা একই ডিগ্রি অর্জন করেছেন। ছোট মেয়ে সৈয়দা রাবেয়া রায়হানা হিসাব বিজ্ঞানে মাটার্স পাস করেছেন। এখন চাকরি খুঁজছেন।
স্ত্রীকে যে হুইলচেয়ারে নিয়ে ঘুরাতেন সেটি ভেঙে গিয়েছিল। অর্থের অভাবে নতুন হুইল চেয়ার কিনতে পারছিলেন না বলে দুঃখ প্রকাশ করেন ডা. বাবলু। ইচ্ছা থাকা সত্ত্বেও স্ত্রীকে হুইলচেয়ার কিনে দিতে পারছিলেন না তিনি। ৩০/৩৫ হাজার টাকা মূল্যের এই হুইলচেয়ারের জন্য তিনি সমাজের বিত্তবান লোকদের কাছে সাহায্য চেয়েছিলেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর শাখার সভাপতি ডাঃ শেখ নজরুল ইসলাম জানান, সন্তান প্রসবের পর প্যারাপ্রজিয়া রোগে আক্রান্ত মায়েরা এ পরিস্থিতির শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ